ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না’

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৪:৫৯:৩২ পিএম

ডেস্ক নিউজ : সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। ’

ছাত্রলীগরে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভোলায় অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে ছাত্রলীগের দুর্গ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন- ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। ভোলা জেলা ছাত্র লীগের সভাপতি রাইহান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেলের সঞ্চালনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৮

▎সর্বশেষ

ad