ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

যে কারণে শীতের সকালে হঠাৎ স্কুলে গেলেন পরীমনি

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৪:৫৮:১৩ পিএম

বিনোদন ডেস্ক : কুয়াশার চাদর মাড়িয়ে শীতের তীব্রতাকে হার মানিয়ে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সেখান থেকে ফিরে সকাল সাড়ে ৯টার দিকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্কুলের মুহূর্তের একটি ভিডিও আপলোড করেছেন। জানা গেছে, আগামী ২০ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিয়াম-পরী অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমা। শিশুতোষ সিনেমাটির প্রযোজনার জন্য পরীর এ আয়োজন।

স্কুলের শিশুদের পরী জানিয়েছেন, তোমাদের (ছাত্রছাত্রী) জন্য এ সিনেমা। এ কথা জানাতেই আজ তোমাদের স্কুল এসেছি। আশা করছি, তোমরা সবাই হলে গিয়ে আমাদের এ সিনেমাটি দেখবে। তোমাদের অনেক ভালো লাগবে। পরীকে পেয়ে ছাত্রছাত্রীরা বেশ উচ্ছ্বসিত ছিল। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচি খন্দকার ও পরিচালক আবু রায়হান জুয়েল। সিনেমা টিমের পক্ষ থেকে বাচ্চাদের মধ্যে কলম ও ক্লাস রুটিন বিতরণ করা হয়।

স্কুল থেকে ফিরে ফেসবুকে সবাইকে শুভ সকাল জানিয়ে লেখেন— আমাদের #অ্যাডভেঞ্চার_অব_সুন্দরবন এর প্রধান দর্শকেরা অনেক ভালোবাসা আপনাদের জন্য। দেখা হবে সিনেমা হলে আসছে ২০ জানুয়ারি। শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের দিন, রাতুলের রাত’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন আবু রায়হান জুয়েল।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৪

▎সর্বশেষ

ad