ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

পেলের কফিনের সামনে সেলফি নিয়ে বিতর্ক, যা বললেন ফিফা সভাপতি

Anima Rakhi | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৪:২৫:১০ পিএম

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের কফিনের সামনে সেলফি তোলা নিয়ে বিতর্কের বিষয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই বিতর্ক ও সমালোচনায় হতাশা প্রকাশ করে ব্যাখ্যা তুলে ধরেছেন তিনি।

ইএসপিএন জানিয়েছে, ইনস্টাগ্রামে বেশ শক্ত ভাষায় নিজের ব্যাখ্যাসহ প্রতিক্রিয়া জানিয়েছেন ইনফান্তিনো। তিনি বলেছেন, “এইমাত্র ব্রাজিল থেকে ফিরলাম, যেখানে পেলেকে খুব চমৎকারভাবে শ্রদ্ধা জানানোয় অংশ নিতে পেরেছি। গতকাল (সোমবার) শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে সেলফি ও ছবি তোলার কারণে সমালোচনা হচ্ছে আমাকে নিয়ে, এটা জানার পর মর্মাহত হয়েছি। ব্যাপারটা নিয়ে জানাচ্ছি যে, গ্রেট পেলের খেলোয়াড়ি জীবনের সতীর্থ এবং তার পরিবারবর্গ তাদের সঙ্গে কয়েকটি ছবি তোলার অনুরোধ করেছিল, আমি তাতে স্বাভাবিকভাবেই রাজি হয়ে যাই।”

ব্যাখ্যায় ইনফান্তিনো আরও বলেন, “পেলের সতীর্থরা অনুরোধ করেছিল সবাইকে সঙ্গে নিয়ে যেন একটি সেলফি তুলি। কিন্তু কীভাবে তুলতে হবে তারা সেটি জানত না। তাই আমি তাদের একজনকে সাহায্য করেছি এবং তার জন্য সবাইকে সঙ্গে নিয়ে সেলফি তুলেছি। পেলের সাবেক সতীর্থদের সাহায্য করার জন্য যদি সমালোচনার শিকার হতে হয় তাহলে আমি সানন্দে তা মাথা পেতে নিচ্ছি। আর সব সময়ই তাদের সাহায্য করব, যারা ফুটবলে কিংবদন্তিতুল্য সব ইতিহাস লিখেছে। পেলের প্রতি আমার সম্মান ও ভালোবাসা বিশাল। তাই অসম্মান হয় এমন কিছু আমি কোনও অবস্থাতেই করব না।” সূত্র: ইএসপিএনডেইলি মেইল

কিউটিভি/অনিমা /০৪.০১.২০২৩/বিকাল ৪.২৪

▎সর্বশেষ

ad