ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

‘আফগানিস্তান ইস্যু’তে পাকিস্তানের পাশে যুক্তরাষ্ট্র

Anima Rakhi | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৪:০৩:১৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ সম্প্রতি বলেন, আফগানিস্তানের অভ্যন্তরে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) আস্তানা রয়েছে। এই আস্তানা নিশানা করে হামলা চালাবে পাকিস্তান।

বিষয়টি নিয়ে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান প্রতিক্রিয়া জানায়। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে বলেন, পাকিস্তানসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় আফগানিস্তান। কাবুল তার এই লক্ষ্য অর্জনে সব উপায়ের প্রতি বিশ্বাস রাখে। তালেবানের মুখপাত্র বলেন, ‘এটা দুঃখজনক যে পাকিস্তানি কর্মকর্তারা আফগানিস্তান সম্পর্কে মিথ্যা বিবৃতি দিচ্ছেন।’

দুই দেশের (আফগানিস্তান-পাকিস্তান) এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, ‘সন্ত্রাসবাদ থেকে নিজেদের রক্ষার অধিকার পাকিস্তানের আছে।’

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তেহরিক-ই তালেবানকে (টিটিপি নামে পরিচিত) আফগানিস্তান আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ তোলা হয়। টিটিপি দমনে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানো হবে এমন নীতিগত সিদ্ধান্তও হয়। সূত্র: ডন

কিউটিভি/অনিমা /০৪.০১.২০২৩/বিকাল ৪.০৩

▎সর্বশেষ

ad