ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় পাকিস্তান

Anima Rakhi | আপডেট: ০৯ মার্চ ২০২৬ - ০৭:৩০:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দ্রুত নতুন চ্যালেঞ্জ নিতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। দলের প্রধান কোচ মাইক হেসন সোমবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ের লক্ষ্য নিয়েই দল মাঠে নামছে।

হেসন বলেন, ‘এটি রোমাঞ্চকর একটি দল। এখানে আমাদের কিছু নতুন মুখ আছে যারা শাহীনস-এ ভালো করেছে এবং পরবর্তী স্তরে সুযোগ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। তাদের অন্তর্ভুক্ত করতে পেরে আমরা আনন্দিত।’

তিনি আরও উল্লেখ করেন, ‘অবশ্যই আগের চেয়ে পিচ অনেক ভালো এবং ঘাসও ভালো দেখাচ্ছে। যদিও কিছুদিন আগে এখানকার পিচ খুব ভালো ছিল না, তবে বিপিএলেও দেখা গেছে এখানকার পিচগুলো এখন অনেক ভালো।’

হেসন বলেন, ‘মনে হচ্ছে অনেক ঘাস আছে এবং ব্যাট ও বলের মধ্যে সত্যিকারের লড়াই হবে। দুই দলই এতে উপকৃত হবে। উভয় দলই ভালো ক্রিকেট খেলতে চায় এবং চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

হোয়াইটওয়াশের সম্ভাবনা নিয়ে হেসন বলেন, ‘অবশ্যই আমরা চাই (বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে)। তবে বাংলাদেশের কন্ডিশনের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। এখানকার কন্ডিশন টি-টোয়েন্টি সিরিজের তুলনায় ভিন্ন। দুই দলই ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জের মুখে পড়বে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অনেক বেশি ৫০ ওভারের ক্রিকেট খেলছে, তাই আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে।’

তিনি যোগ করেন, ‘আমাদের জন্য মূল চ্যালেঞ্জ হলো স্থানীয় পিচের সঙ্গে মানিয়ে নেওয়া। আমাদের নিশ্চিত করতে হবে, যাই হোক না কেন, আমরা বাংলাদেশের কন্ডিশনে তাদের চ্যালেঞ্জ করার মতো একটি শক্তিশালী দল মাঠে নামাচ্ছি।’

অনিমা/০৯ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:১৯

▎সর্বশেষ

ad