ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পাকিস্তানে ২ গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৩:৫৭:২৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দুই গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার পাঞ্জাব প্রদেশে রাস্তার পাশে একটি রেস্তোরাঁর কাছে অজ্ঞত বন্দুকধারী হামলা করলে এই ঘটনা ঘটে। আল জাজিরার খবরে বলা হয়েছে,পাকিস্তানি তালেবান (টিটিপি নামে পরিচিত) এবং অন্যান্য জঙ্গিগোষ্ঠীর সদস্যদের গ্রেফতারের জন্য এই দুই গোয়েন্দার নামযশ ছিল। বন্দুক এবং বোমা হামলাসহ জটিল মামলা তদন্ত ও সমাধানে নিহত দুই কর্মকর্তা নিজেদের দক্ষতার জন্য পরিচিত ছিলেন।

পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নিহত কর্মকর্তাদের মধ্যে একজন প্রাদেশিক সন্ত্রাস দমন বিভাগের পরিচালক ছিলেন। তিনি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্যদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। টিটিপি গত নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে একতরফাভাবে যুদ্ধবিরতি শেষ করে। এরপর সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে তারা। তবে মঙ্গলবারের হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি গোষ্ঠীটি।  

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৩

▎সর্বশেষ

ad