ব্রেকিং নিউজ
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ

সোলাইমানি হত্যার বিচারে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ : ইরান

Anima Rakhi | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ১১:২৯:৩০ পিএম

ইরানের শীর্ষ সন্ত্রাস-বিরোধী কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকারীদের বিচার করার জন্য সম্ভাব্য সব আইনগত, রাজনৈতিক ও কূটনৈতিক চ্যানেল ব্যবহারের চেষ্টা চালিয়ে যাবে ইরান। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ খবর জানিয়ে বলেছেন, এক্ষেত্রে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, কিন্তু তা সত্ত্বেও ইরানের হাত-পা বাধা নেই। আইনি প্রক্রিয়া অনুসরণ করার পাশাপাশি জেনারেল সোলাইমানিকে হত্যা করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইরান। এর অংশ হিসেবে জেনারেল সোলাইমানিকে হত্যায় জড়িত ৬০ মার্কিন কর্মকর্তার নাম সন্ত্রাসাবাদের কালো তালিকাভুক্ত করেছে ইরান।      

প্রসঙ্গত, ২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন সন্ত্রাসী বাহিনী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলায় মারা যান জেনারেল সুলামানি। এ সময় তার সঙ্গে মারা যান ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহান্দিস। ওই হামলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

সূত্র : পার্সটুডে।      

কিউটিভি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/রাত ১১:২৯

▎সর্বশেষ

ad