ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৪

Anima Rakhi | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ১১:২৪:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে একটি পর্যটনকেন্দ্রের কাছে আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। 

সেখানকার পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। স্থানীয় সময় সোমবার মাঝ আকাশে এই সংঘর্ষ হয়। 
দেশটির সংবাদমাধ্যম এবিসির প্রকাশিত ছবিতে দেখা যায়, সমুদ্রতীরে একটি হেলিকপ্টারের কিছু অংশ পড়ে রয়েছে। এ ছাড়া জনপ্রিয় সি ওয়ার্ল্ড মেরিন থিম পার্কের কাছে একটি উলটে যাওয়া হেলিকপ্টার দেখা যায়। 

কুইন্সল্যান্ড পুলিশের কর্মকর্তা গ্যারি ওয়ারেল ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হেলিকপ্টার দুটি সংঘর্ষের পর সি ওয়ার্ল্ড রিসোর্টের বাইরে সমুদ্রতীরে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এতে চার আরোহী নিহত হয়েছেন। আর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’ 

এদিকে সংঘর্ষের ঘটনার তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো। এই দুর্ঘটনাকে ‘মাঝ আকাশের সংঘর্ষ’ হিসাবে বর্ণনা করেছে সংস্থাটি। 

এক বিবৃতিতে ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানায়, তদন্তকারীরা ধ্বংসাবশেষ পরীক্ষা করতে এবং দুর্ঘটনার কারণ জানতে উপাদান সংগ্রহের জন্য শিগগিরই ঘটনাস্থল যাবেন বলে আশা করা হচ্ছে।

কিউটিভি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/রাত ১১:২৪

▎সর্বশেষ

ad