ব্রেকিং নিউজ
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ

আল নাসের সমর্থকদের যে বার্তা দিলেন রোনালদো

Anima Rakhi | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ১১:১৬:৩১ পিএম

স্পোর্টস ডেস্ক : সব জল্পনার অবসান ঘটিয়ে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানেই আনুষ্ঠানিক সাইনিং অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তিনি।

যাওয়ার আগে ক্লাবটির সমর্থকদের জন্য সংক্ষিপ্ত বার্তাও দিয়েছেন রোনালদো। সেই বার্তা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে আল নাসের।

যেখানে রোনালদোকে বলতে শোনা গেছে, ‘খুব শিগগিরই দেখা হচ্ছে নাসেরের বন্ধুরা।’

৩০ ডিসেম্বর আল নাসেরের সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন রোনালদো। ২ জানুয়ারি সৌদিতে পৌঁছে মেডিকেল পরীক্ষার পরই আনুষ্ঠানিকভাবে ৩ জানুয়ারি ক্লাবটিতে যোগ দেবেন রোনালদো।

কিউটিভি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/রাত ১১:১৬

▎সর্বশেষ

ad