ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রতি দেশেই পেলে নামে স্টেডিয়াম চান ফিফা সভাপতি

Anima Rakhi | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ১১:১৩:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : পেলের শেষকৃত্য অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, প্রতিটি দেশে পেলের নামে স্টেডিয়াম দেখতে চান তিনি।

ভিলা বেলমিরোর এস্তাদিও উরবানো কালদেরিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে হাজির হন অনেকে। বিভিন্ন গণমাধ্যমে আসা ছবিতে দেখা যায়, সকাল থেকে ভক্তরা অধীর অপেক্ষা নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন প্রিয় পেলেকে শ্রদ্ধা জানাতে।

শেষকৃত্যের অনুষ্ঠানে এসে ইনফান্তিনো সারা বিশ্বকে দেন এক আবেগঘন বার্তাই। বিশ্বের প্রতিটি দেশের কাছে তিনি অনুরোধ করলেন ফুটবলকে মুঠোভরে দেওয়া পেলের নামে স্টেডিয়ামের নামকরণের।

ফিফার সভাপতি বলেন, ‘আমরা… বিশ্বের সব দেশের কাছে চাইছি, তাদের একটি স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে হয়।’

কিউটিভি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/রাত ১১:১৩

▎সর্বশেষ

ad