ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

‌চলচ্চিত্র নিয়ে সমালোচনা করলে সাইবার ক্রাইমে মামলা!

Anima Rakhi | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ১০:২৬:৩৭ পিএম

বিনোদন ডেস্ক : নতুন চলচ্চিত্র মুক্তি পাওয়ার আগে ট্রেলার দেখে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য বা সমালোচনা করেন, তাদের সতর্ক করলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সদ্য বিজয়ী মহাসচিব শাহীন সুমন।

তিনি জানিয়েছেন, চলচ্চিত্র নিয়ে সমালোচনা করলে সাইবার ক্রাইমের আওতায় আনার চিন্তাভাবনা চলছে।

গতকাল রবিবার রাতে রাজধানীর বানানী ক্লাবে একটি সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানান তিনি। অনুষ্ঠানে অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াত।

চলচ্চিত্রের সমালোচনা করলেই সাইবার ক্রাইমের আওতায় আনা হবে, এমনটা উল্লেখ করে আরেক পরিচালক সানী সানোয়ারের বরাত দিয়ে শাহীন সুমন বলেন, ‘সানী সানোয়ার ভাই দারুণ একটা প্রস্তাব রেখেছেন, আমরা সাইবার ক্রাইমের আওতায় আনব, যদি চলচ্চিত্রের সমালোচনা করে উল্টাপাল্টা করে, তাদের আইনের আওতায় আনব।’

তিনি বলেন, ‘ফেসবুক মারাত্মক ক্ষতি করে সিনেমার, ইউটিউব চ্যানেলে প্রচার-প্রচারণা করে মারাত্মক ক্ষতি করে। সিনেমার আগামাথা, সিনেমা না দেখে বিভিন্ন সমালোচনা লেখে, যার কারণে দর্শক প্রতারিত হয়। দর্শকরা ভাবেন এই সিনেমায় কিছু নেই, এই সিনেমা দেখব না। চলচ্চিত্রে যারা লগ্নিকারক আছেন, তাদের জন্য এটা বিরাট একটা হুমকি।’

বনানী ক্লাবে আয়োজনটি ছিল ‘ব্ল্যাক ওয়ার’ চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের। পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

কিউটিভি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/রাত ১০:২৫

▎সর্বশেষ

ad