ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

চীন থেকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিল উ. কোরিয়া

Anima Rakhi | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ০৯:০২:৩৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : চীনের বর্তমান করোনা সংক্রমণ নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ দেখা দিয়েছে। এরই মধ্যে দেশটি থেকে ভ্রমণের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দিয়েছে চীনের প্রতিবেশি ও ঘনিষ্ঠ মিত্র দেশ উত্তর কোরিয়া। 

চীনের ন্যাশনাল ইমিগ্রেশন অ্যাডমিনিস্ট্রেশন ওয়েবসাইটে বলা হয়েছে, চীনা নাগরিকদের উত্তর কোরিয়ায় প্রবেশে সামায়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। চীন থেকে আসা উত্তর কোরিয়ান নাগরিকসহ সব যাত্রীদের বাধ্যতামূলক ৩০ দিন কোয়ারেন্টাইন এবং পর্যবেক্ষণে থাকতে হবে। তবে এটা নিশ্চিত হওয়া যায়নি, কবে থেকে এই নিষেধাজ্ঞা চালু হবে এবং কতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। খবর ভয়েস অব আমেরিকার।

চলতি সপ্তাহে চীন ঘোষণা দেয়, এখন থেকে কেউ চীনে প্রবেশ করলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে না। এমনিতেই দেশটিতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। তাছাড়া দেশটিতে ওমিক্রনের উপধরন বিএফ ৭ ছড়িয়ে পড়েছে যা পূর্বের সব ধরন থেকে বেশি সংক্রামক। এর মধ্যে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন তুলে নিলে বিশ্বের বেশ কয়েকটি দেশ চীন থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ ঘোষণা দেয়। 

এদিকে চীনের একই সময়ে লকডাউন তুলে নেওয়া এবং শূন্য কোভিড নীতি থেকে সরে যাওয়ার ফলে দেশটিতে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে করোনা। এ ছাড়া সংক্রমণের এই মাত্রা অতিসংক্রামক নতুন কোনো ধরনের সৃষ্টি করতে পারে বলেও শঙ্কা তৈরি করছে। 

অন্যদিকে উত্তর কোরিয়ার এই নিষেধাজ্ঞা অন্যান্য দেশের বিধিনিষেধের চেয়ে কড়াকড়ি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ অন্যান্য দেশ চীন থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে কেবল করোনা টেস্ট এবং নেগেটিভ রেজাল্ট নিয়ে আসতে বলেছে। কিন্তু উত্তর কোরিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইতালি জাপানসহ বেশ কয়েকটি দেশ নতুন চীন থেকে ভ্রমণকারীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ দিয়েছে।

কিউটিভি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/রাত ৯:০২

▎সর্বশেষ

ad