ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অপপ্রচার-বানোয়াট তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ০৫:৫৭:১৪ পিএম

ডেস্ক নিউজ : দেশের বিরুদ্ধে অপপ্রচার ও বানোয়াট তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিদেশে দায়িত্বরত বাংলাদেশের কূটনীতিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেছেন, এ বিষয়ে আপনারা ঢাকার দিকে তাকিয়ে থাকবেন না। আজ সোমবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ড. মোমেন বলেন, নতুন বছর উপলক্ষ্যে বিদেশে দায়িত্বরত বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক হয়েছে৷ এ ছাড়া মিথ্য তথ্য ও অপপ্রচার রোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটি এটা নিয়ে কাজ করবে। প্রকৃত তথ্য ও ঘটনা তুলে ধরবে। আগামী জাতীয় নির্বাচনে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা আমাদের হেডেক নয়, আপনাদের (সাংবাদিক) হেডেক। নির্বাচন নিয়ে বিদেশিদের আশ্বস্ত করার কোনো দরকার নেই। আমরা আমাদের যে কাজ সেটা করে যেতে চাই। জনগণ আমাদের সঙ্গে থাকলে বিদেশি নন বিদেশি কোনো বিষয় নয়। সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সীমান্তে কোনো লোক নিহত যেন না হয়। এটা আমাদের কোনো ব্যর্থতাও নয়।

 

 

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৫

▎সর্বশেষ

ad