ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

এক শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করলেন কিম: রয়টার্স

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ০৫:৩২:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করেছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থাটি। জানানো হয়েছে, উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান পাক জং চনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন রি ইয়ং গিল।

ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এই খবর দিয়েছে। তবে কী কারণে ওই শীর্ষ কর্তাকে তার পদ থেকে সরানো হয়েছে। সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি উত্তর কোরিয়া। বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় পাককে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

 

 

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩০

▎সর্বশেষ

ad