ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সমন্বয় সভা অনুষ্ঠিত।

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ০৫:২২:২৭ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২জানুয়ারী ২০২৩ইং) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় এর সম্মেলন কক্ষে  খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী  প্রকৌশলী রেবেকা আহসানের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

এসময় খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো:আইয়ুব আনচারী,উপ-সহকারি প্রকৌশলী মো:জাহাঙ্গীর আলম,উপ-সহকারী প্রকৌশলী দীপ শিখা চাকমা সহ নবাগত বিভিন্ন উপজেলা উপ-সহকারী প্রকৌশলীরা  উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে, খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী  প্রকৌশলী রেবেকা আহসান,বলেন প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে সারাদেশের ন্যায় পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া  দূর্গম পাহাড়ী জনপদের মানুষের জন্য বিশুদ্ধ সুপেয়  পানি পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর দিকনির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে এ ধারা অব্যাহত রাখার জন্য সকল কর্মকর্তাদের সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য  আহবান জানান তিনি।

 

 

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৪

▎সর্বশেষ

ad