ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামের নাগেশ্বরীতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর 

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ০৫:১৩:০৯ পিএম
রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরীতে  অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। সোমবার ২ জানুয়ারি কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর ও নাগেশ্বরী  উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) লঙ্ঘনের দায়ে নাগেশ্বরী  পৌরসভায় অবস্থিত  মেসার্স কে. বি.  ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেয়া হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত  অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের  সহকারী পরিচালক রেজাউল করিম  প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকগণকে অবৈধ ইটভাটা বন্ধে পোড়া মাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম  বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ছাড়পত্রবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে  এ অভিযান অব্যাহত থাকবে।

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০০
▎সর্বশেষ

ad