ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

পশ্চিমতীরে দুই ফিলিস্তিনি নিহত

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ০৪:৫১:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। উত্তর পশ্চিমতীরের জেনিনে এই ঘটনা ঘটে। নিহতরা হলো-মোহাম্মাদ সামের হোসিয়ে (২২) এবং ফুয়াদ মুহাম্মদ আবেদ (২৫) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের অভিযানে অন্তত ৩ জন আহত হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, রবিবার দিবাগত রাতে কুফর দান এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করে। এতে সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে দুই ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে জানালেও হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেনি। সূত্র: আল জাজিরা

 

 

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৮

▎সর্বশেষ

ad