ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নটিংহ্যামের বিপক্ষে ড্র, শেষ চারের লড়াইয়ে পিছিয়ে পড়ল চেলসি

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ০১:০২:৪৯ পিএম

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের সেরা চারে থাকার লড়াইয়ে আরও পিছিয়ে পড়লে চেলসি। সিটি গ্রাউন্ডে রবিবার নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ১৬তম মিনিটের গোলে চেলসিকে এগিয়ে দেন রহিম স্টার্লিং। সার্জ অরিয়ের ৬৩ মিনিটে অ্যাক্রোবেটিক শটে স্বাগতিকদের সমতায় ফেরান।

পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের হেড বলে সংযোগ হলে গ্রাহাম পটারের দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো। কিন্তু অতিথিরা পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে। চতুর্থ স্থানে থাকা ম্যানইউর চেয়ে তারা এখন সাত পয়েন্ট পেছনে পড়েছে।

ম্যাচ শেষে পটার বলেছেন, “আমি সামগ্রিকভাবে মনে করি যখন প্রথমার্ধে খেলা নিয়ন্ত্রণের মধ্যে ছিল, আমি মনে করি না তখন আমরা যথেষ্ট ভালো খেলেছি। আমাদের পারফরম্যান্সের স্তর যথেষ্ট ভালো ছিল না। বলে গতি ছিল না। তারা নিজেদের দর্শকদের সামনে তাদের সুবিধাগুলো কাজে লাগিয়েছে।”১৬ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে চেলসি। এক ম্যাচ বেশি খেলে ১৪ পয়েন্ট নিয়ে ১৮তম নটিংহ্যাম।

 

 

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:০০

▎সর্বশেষ

ad