ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মেসি-নেইমারহীন পিএসজির শোচনীয় হার

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ১২:১২:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয়ের পর এখনো পিএসজি শিবিরে যোগ দেননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ফলে স্ত্রাসবুর্গের পর রবিবারের রাতে লেঁসের বিপক্ষেও তাকে পায়নি পিএসজি। অন্যদিকে গত ম্যাচে লাল কার্ড দেখা নেইমার নিষেধাজ্ঞার কারণে ছিলেন একাদশের বাইরে। দলের বড় দুই তারকাকে ছাড়া খেলতে নামা পিএসজি হারের শিকার হয়েছে।

লেঁসের মাঠে কিলিয়ান এমবাপ্পেরা হেরেছে ৩ -১ ব্যবধানে। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচ শুরু করে দুই দল। ম্যাচের পঞ্চম মিনিটে পোলিশ মিডফিল্ডার ফ্রাঙ্কোভস্কির গোলে লিড নেয় স্বাগতিকরা।  ৩ মিনিট পরই পিএসজিকে সমতায় ফেরান হুগো একিতিকে। ২৮তম মিনিটে ফের লিড নেয় লেঁস। এবার গোল করেন বেলজিয়ান ফরোয়ার্ড ওপেন্দা। পিছিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে নেমেই স্কোর লাইন ৩-১ করে ফেলে লেঁস। ৪৮তম মিনিটে গোলটি করেন ক্লদ-মরিস। ম্যাচের বাকি সময়ে বেশ কিছু প্রচেষ্টা চালিয়েও গোলের দেখা পায়নি পিএসজি। মেসি-নেইমারকে ছাড়া একেবারে নিষ্প্রভ ছিলেন এমবাপ্পে। ফলে চলতি মৌসুমের প্রথম হারের শিকার হয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এই পরাজয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষে আছে পিএসজি। ১৭ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লেঁস।

 

 

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:০৫

▎সর্বশেষ

ad