ডোমারে আল-হেরা বালিকা মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Anima Rakhi | আপডেট: ০১ জানুয়ারী ২০২৩ - ০৪:৩২:০৮ পিএম

ুও : নীলফামারীর ডোমারে আল-হেরা বালিকা মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনা পাড়ায় মাদ্রাসার শুভ উদ্বোধন করেন ৭নং বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন।

পরে এক আলোচনা সভায় আলহাজ্ব আব্দুল্লাহ হেল কাফির সভাপতিত্বে মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী ডাঃ আব্দুল কুদ্দুস আল-আজাদ, ইউপি সদস্য আব্দুর রহমান, হাফেজ মাওঃ হাফিজুর রহমান, সমাজ সেবক সাইফুর রহমান নান্নু, হাবিবুর রহমান বাবু, সোহরাব হোসেন, বেলাল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী ডাঃ আব্দুল কুদ্দুস আল-আজাদ জানান, প্রত্যেক নর ও নারীর জন্য দ্বীনি এলেম শিক্ষা করাকে আল্লাহ তায়ালা ফরজ করেছেন। বালিকা মাদ্রাসায় শিশুদের নূরানী-মক্তব, নাজেরা, হেফজ ও কিতাব বিভাগের পাশাপাশী বাংলা ইংরেজী, গণিত বিষয়ে পাঠ দান করা হবে। দ্বীনি এলেম শিক্ষার জন্য মাদ্রাসাটি পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

কিউটিভি/অনিমা/০১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪.২৬

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad