ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

দৌলতপুরে ট্রলির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Anima Rakhi | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২ - ১০:৫৬:৩৭ এএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- শ্যামনগর গ্রামের ভিকু ম-লের ছেলে ইরফান (৩৪) ও পাশের মৌবাড়ীয়া গ্রামের জামাল ম-লের ছেলে আশিক (২৪)।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে শ্যামনগর বাজারের সামনে দিয়ে ইরফান ও আশিক মোটরসাইকেলে করে বাড়ির ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন তারা।

এ অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দু’জনেরই মৃত্যু হয়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন।

কিউটিভি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৬

▎সর্বশেষ

ad