ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

মানবাধিকার শান্তি পদক পেয়েছে অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী

Anima Rakhi | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ - ০৪:০৪:২৭ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মানবাধিকার শান্তি পদক-২০২২ পেয়েছেন শ্রীহট্ট সংস্কৃত কলেজ, সিলেট এর অবৈতনিক অধ্যক্ষ ও মেট্টোপলিটন ‘ল’ কলেজে’র অধ্যাপক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ সিলেট বিভাগের সভাপতি সিলেটে জেলা আইনজীবী সমিতির সদস্য, সিনিয়র আইনজীবী ড. দিলীপ কুমার দাশ চৌধুরী।শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকায় বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে এই ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

সিলেটের কৃতি সন্তান এডভোকেট ড. দিলীপ কুমার দাশ চৌধুরী একজন প্রবীণ আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত। অন্যদিকে তিনি শিক্ষাবিদ, মানবাধিকার ও সমাজকর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও সুপরিচিত। বহুমুখী প্রতিভার বিরল ব্যক্তিত্ব ও আলোকিত মানুষ হিসেবে তিনি দেশে ও বিদেশে ইতোপূর্বে অনুরূপ সম্মাননা পদক লাভ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে শ্রীহট্ট সংস্কৃত কলেজ, সিলেট এর অবৈতনিক অধ্যক্ষ ও মেট্টোপলিটন ‘ল’ কলেজে’র অধ্যাপক হিসেবে এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ, সিলেট বিভাগ এর সভাপতি’র দায়িত্ব পালন করছেন।

এডভোকেট ড. দিলীপ কুমার দাশ চৌধুরী মানবাধিকার শান্তি পদক-২০২২ লাভ করায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, এশিয়া এক্সপ্রেস অনলাইন পোর্টালের সম্পাদক-প্রকাশক শায়েস্তা মিয়া, সাংবাদিক মিজানুর রহমান লাভলু, সাংবাদিক জয়নাল আজাদ প্রমুখ নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

কিউটিভি/অনিমা/২১.১২.২০২২/বিকাল ৪.০৪

▎সর্বশেষ

ad