ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নোয়াখালীতে বিদেশি মদ-গাঁজাসহ যুবক গ্রেফতার

Anima Rakhi | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ - ১১:২৫:১৬ এএম
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে মো. হারুন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ১৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতার মো.হারুন উপজেলার নরোওমপুর ইউনিয়নের মৃত লুৎপুর রহমানের ছেলে।গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১। এর আগে, শুত্রুবার ১৬ ডিসেম্বর রাতে উপজেলার নরোওমপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে   বেগমগঞ্জের নরোওমপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিভিন্ন সময় ফেনী ও কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মদ-গাঁজা সংগ্রহ করে নোয়াখালী ও লক্ষীপুরে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মাদক কারবারিদের কাছে সরবরাহ করত। এ ঘটনায় আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

কিউটিভি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৫

▎সর্বশেষ

ad