ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে তেলবাহী গাড়িতে আগুন

Anima Rakhi | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ - ১২:৫৭:৪৫ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইটি তেলবাহী ট্যাংকলরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। যা ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার সকাল ১০টার পর এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহজালাল বিমানবন্দরে একটি তেলবাহী গাড়িতে আগুন লেগেছে বলে সকাল ১০টা ১০ মিনিটে খবর আসে। কুর্মিটোলা থেকে তিনটি ও উত্তরা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিমানবন্দরে যায়। মোট চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

তবে হেডকোয়ার্টার থেকে আরও একটি ইউনিট রওনা হয় বলেও জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

কিউটিভি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৭

▎সর্বশেষ

ad