ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বিএম কন্টেইনার ডিপোতে ফের আগুন

Anima Rakhi | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ - ০৪:৫১:১২ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার বিকাল সোয়া ৩টায় ডিপোর একটি ঝুটের শেডে এই আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিএডি আ. হামিদ মিয়া গণমাধ্যমকে জানান, ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে, বিকাল পৌনে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

চলতি বছরের জুনে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ অর্ধশত লোক পুড়ে মারা যায়।

কিউটিভি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

▎সর্বশেষ

ad