ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

মাটিরাঙ্গায় সড়ক ও পরিবহন আইনে  ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Anima Rakhi | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ - ০৩:০২:২৯ পিএম
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গা উপজেলায়  হেলমেট পরিধান না করায় অতিরিক্ত যাত্রী বহন, একই সাথে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে সড়ক পরিবহন আইনে  জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
মঙ্গলবার (১৩ ডিসেম্বর ২০২২ইং)  সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলার  বিভিন্ন স্থানে  অভিযান পরিচালনা করেন,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  । ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাটিরাঙ্গা থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব জানান, হেলমেট প্রয়োজনীয় গাড়ির কাগজপত্র ও অতিরিক্ত যাত্রীবহনের দায়ে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর ৯২(১) ধারা মোতাবেক  ১২ টি মামলায় ১২ জনকে ৪ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়। প্রয়োজনীয় গাড়ির কাগজপত্র ছাড়া কেউ যদি গাড়ি চালায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি আরো বলেন, জনস্বার্থে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে । 

কিউটিভি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০১

▎সর্বশেষ

ad