ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

পদ্মা সেতু দেখতে গিয়ে কোম্পানীগঞ্জের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তিন মাস নিখোঁজ

Anima Rakhi | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ - ০১:৫৫:০৭ পিএম
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক স্কুল ছাত্র গত তিন মাস ধরে নিখোঁজ রয়েছে। এতে তাদের পরিবারের সদস্যরা উদ্বেগ উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তার সন্ধান ও ফিরে পেতে তাদের পরিবারের সদস্যরা থানায় জিডি করেছে।নিখোঁজ তৈহিদুল ইসলাম তামিম (১৪) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলিম উদ্দিন মুন্সী বাড়ির মো.জসিম উদ্দিনের ছেলে এবং স্থানীয় চৌধুরীহাট বায়তুল সৌরভ কেজি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

নিখোঁজ স্কুল ছাত্রের ফুফু হাছিনা আক্তার লাভলী জানান, গত ১২ সেপ্টেম্বর রোববার বিকেল থেকে তামিম নিঁখোজ হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় ২৯ সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যাহার জিডি নং-১৭২৬।  অপর এক প্রশ্নের জবাবে লাভলী জানান, কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর জানতে পারি আমাদের পাশের হলুদ বেপারী বাড়ির লাতুর ছেলে ব্যাটারি চালিত রিকশাচালক মাসুম (১৭) আমার ভাতিজা তামিমকে পদ্মা সেতু দেখার কথা বলে ফুসলিয়ে বাড়ি থেকে বের করেন। আমার ভাতিজা তার দাদির ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে বাড়ি থেকে বের হয় পদ্মা সেতু দেখার উদ্দেশে রিকশা চালক মাসুমের সাথে। পরে মাসুম ও তার বাবা মোবাইলটি ফেনীর দাগনভূঞা বাজারে একটি দোকানে বিক্রি করে দেয়।

বিষয়টি আমরা জানতে পেরে এলাকাবাসীর সহায়তায় মাসুম ও তার বাবা লাতুকে আটক করা হয়। লাতু তার ছেলে মাসুম আমার ভাতিজা তামিম কে বের করে দিবে বলে আমাদের স্বজনদেরকে নিয়ে চট্রগ্রাম, ভৈরব ও কুমিল্লার লাঙ্গলকোট যায়। এ সময় তারা পিতা-পুত্র একেকবার একেক কথা বলে। একপর্যায়ে লাতু লাঙ্গলকোট উপজেলা থেকে তার ছেলে মাসুমকে কৌশলে বাগিয়ে দেয়। এ ঘটনার পর থেকে লাতু ও তার ছেলে বর্তমানে পলাতক রয়েছে।  অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার লাতু ও তার ছেলে মাসুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।  তাই এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।   

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান সাধরাণ ডায়েরি (জিডি) নম্বর ও তারিখ জানতে চান। জিডি নম্বর ও তারিখ জানালে তিনি এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলে মন্তব্য করেন।    

কিউটিভি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৪

▎সর্বশেষ

ad