ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

নাসার মনুষ্যবিহীন ওরিয়ন ক্যাপসুলটি ফিরে এলো ভূপৃষ্ঠে

Anima Rakhi | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ - ১১:২৮:১২ এএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : চাঁদের সব থেকে কাছে গিয়েও ছুঁতে না পারা নাসার আর্টেমিস-ওয়ান মিশনের মনুষ্যবিহীন ওরিয়ন ক্যাপসুলটি ভূপৃষ্ঠে ফিরে এসেছে।

রোববার জিএমটি সময় ১৭৩৯টায় মেক্সিকান দ্বীপ গুয়াডালুপের কাছে প্রশান্ত মহাসাগরে এটি অবতরণ করে।

পৃথিবীর বায়ুমণ্ডলে জ্বলন্ত প্রবেশের পর ওরিয়ন ক্যাপসুলটি প্যারাসুটের মাধ্যমে প্রশান্ত মহাসাগরে এসে পতিত হয়। 

চাঁদের কাছাকাছি প্রায় ১শ’ ৩০ কিমি অতিক্রম করা ওরিয়ন ক্যাপসুলে কোনও মহাকাশচারী ছিল না। এটিতে তিনটি পুতুলসহ একটি সিমুলেটেড ক্রু ছিল। 

ওরিয়ন ক্যাপসুলটি পুনরুদ্ধারের জন্য প্রশান্ত মহাসাগরে ইউএস নৌবাহিনীর একটি জাহাজ, ইউএসএস পোর্টল্যান্ড অবস্থান নেয়।

এছাড়া হেলিকপ্টার, স্ফীত নৌকা ও ডুবুরি মোতায়েন করা হয়।

মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার জন্য অ্যাপোলো প্রোগ্রামের এ ধরনের মহাকাশযান ডিজাইন করা হয়। অ্যাপোলো সেভেনটিন ছিল শেষ মিশন, যার মাধ্যমে জিন সার্নান এবং হ্যারিসন স্মিথ ৫০ বছর আগে চন্দ্রপৃষ্ঠে নামেন। 

এদিকে, ওরিয়নের সঙ্গে আরও জটিল মিশনের পরিকল্পনা করছে নাসা।

কিউটিভি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:২৭

▎সর্বশেষ

ad