ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

 চেকপোস্টে ৮ কেজি গাঁজা ও বিদেশী মদ সহ যুবক গ্রেফতার

Anima Rakhi | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ - ১০:৫০:৩৩ এএম
নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালীর সুধারাম উপজেলায় ৮কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশী মদ সহ মো. বেলাল হোসেন সুমন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। গ্রেফতার সুমন ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামের কোয়াইল্লার টেক এলাকার আবুল বাশারের ছেলে।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার ভোরে নোয়াখালী সদর-কবিরহাট আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব। বিষয়টি টের পেয়ে সিএনজি চালিত অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করেন সুমন। পরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়। সুমন জানায়, কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন অভিনব প্রন্থায় তা পরিবহন করে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রি করত। এ ঘটনায় আসামির বিরুদ্ধে সুধারাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  

কিউটিভি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫০

▎সর্বশেষ

ad