ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

টুইটারের গোপন তথ্য ফাঁস ঠেকাতে কর্মীদের যে হুমকি দিলেন ইলন মাস্ক

Anima Rakhi | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ - ০১:১৩:৪৩ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : টুইটারের তথ্য ফাঁস ঠেকাতে এবার কঠোর হতে যাচ্ছেন ইলন মাস্ক। বিষয়টি নিয়ে টুইটারের কর্মীদের হুমকি দিয়েছেন তিনি। যদি কেউ অফিসের ভেতরের খবর বাইরে ছড়ান তাহলে তার বিরুদ্ধে মামলা করার কথা বলেছেন। 

কর্মীদের কাছে হুমকিমূলক মেইলে একটি সতর্কবার্তা পাঠিয়েছেন ইলন মাস্ক। সেখানে তিনি লিখেছেন, ‘টুইটারের কয়েকটি গোপন তথ্য ফাঁসের মাধ্যমে প্রমাণিত হয়েছে, আমাদের কোম্পানির কিছু লোক কোম্পানির নীতির বিরুদ্ধে কাজ করছে এবং তথ্য গোপন রাখার চুক্তি ভঙ্গ করছে।’

‘এটি একবারই বলা হবে: যদি আপনি পরিষ্কারভাবে ও ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন রাখার চুক্তি ভঙ্গ করেন, তাহলে আপনি আইন অনুযায়ী দায়বদ্ধ হবেন। টুইটার আপনার কাছে এর ক্ষতিপূরণ দাবি করবে।’

তবে তিনি তার কর্মীদের জানিয়েছেন, যদি মুখ ফসকে কেউ কিছু বলে ফেলেন এতে সমস্যা নেই। কিন্তু মিডিয়ার কাছে বিস্তারিত তথ্য প্রকাশ করলে যে ব্যবস্থা নেওয়ার দরকার সেই ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : এনডিটিভি

কিউটিভি/অনিমা/১১.১২.২০২২/দুপুর ১.১৩

▎সর্বশেষ

ad