ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

নোয়াখালীতে ক্যান্সারের যন্ত্রণায় গৃহবধূর আত্মহত্যা

Anima Rakhi | আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ - ০৩:৫০:৫০ পিএম
নোয়াখালী প্রতিনিধি  : নোয়াখালীর বেগমগঞ্জে ক্যান্সার রোগের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গলায় ওড়না পেঁচিয়ে হাসিনা ইয়াসমিন (৫০) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে।শনিবার (১০ ডিসেম্বর) দুপুর দেটার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার আলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হাসিনা ইয়াসমিন ওই এলাকার জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.মনোয়ারুল আজিমরে স্ত্রী।

পুলিশ জানায়, হাসিনা ইয়াসমিন দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। গত কয়েক দিন ধরে তার রোগের মাত্রা বেড়ে যায়। এ নিয়ে তিনি দীর্ঘদিন থেকে হতাশায় ভুগছিলেন।  শনিবার দুপুরে তার স্বামী যোহরের নামাজ পড়তে যায়। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে তিনি শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন । তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহের  প্রাথমিক সুরতহাল রির্পোট করেন।বেগমগঞ্জ থানার ভারভাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুর হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,কান্স্যার রোগে অতিষ্ঠ হয়ে হতাশা থেকে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের নিকট হস্তান্তর করার প্রস্তুতি চলছে। 

কিউটিভি/অনিমা/১০.১২.২০২২/বিকাল ৩.৪৯

▎সর্বশেষ

ad