ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

পা পিচলে আর্থিং তারে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

Anima Rakhi | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ - ০৫:০২:২৬ পিএম
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে।নিহত মো.রিয়াজ (১৫) উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ির মো.সেলিমের ছেলে। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার কেরামতপুর গ্রামের হাসানের মুরগির পোল্ট্রি ফার্মে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় ইউপি সদস্য মো.বেলাল উদ্দিন বলেন, নিহত রিয়াজ একই এলাকার হাসানের মুরগির পোলট্রি ফার্মে দিনমজুর হিসেবে মাঝে মধ্যে কাজ করত। শুক্রবার দুপুরের দিকে খামারে কাজ করতে গিয়ে পা পিচলে ডোবায় পড়ে যেতে লাগে। তাৎক্ষণিক হাতের পাশে থাকা আর্থিংয়ের তার ধরে সে দাঁড়ানের চেষ্টা করে। এ সময় সে আর্থিংয়ের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।     

কিউটিভি/অনিমা/০৯.১২.২০২২/বিকাল ৫.০২

▎সর্বশেষ

ad