ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নোয়াখালীতে শ্রেষ্ঠ জয়িতা পুরষ্কার পেলেন যষদা রানী দাস

Anima Rakhi | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ - ০৪:৩৭:৪৮ পিএম
নোয়াখালী প্রতিনিধি : সফল জননী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের যষদা রানী দাস। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা পর্যায়ে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে  বাংলাদেশ শীর্ষক কাযক্রমের আওতায় সফল জননী হিসেবে যষদা রানী দাসকে ক্রেস্ট প্রদান করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পর্যায়ে কোম্পানীগঞ্জ উপজেলা হলরুমে সফল জননী হিসেবে তাকে ক্রেস্ট প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেজবা উল আলম ভূঁইয়া।  
জানা যায়,পারিবারিক প্রতিকূলতা ও সার্বিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিটি সন্তানের সার্বক্ষণিক তদারকি করেছেন তিনি। নিজের ব্যক্তি, সখ, আহ্লাদ সন্তানদের মানুষ করার স্বার্থে বিসর্জন দিয়েছেন। তিনি দুই ছেলে ও এক কন্যার সফল জননী। তার প্রতিটি সন্তানই প্রতিষ্ঠিত। ৩ সন্তানের মধ্যে বড় ছেলে চট্রগ্রাম জেলার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস, ছোট ছেলে সিভিল বিএসসি ইঞ্জিনিয়ার তাপস চন্দ্র দাস, মেয়ে কনিকা রানী দাস টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। 
সফল মা যষদা রানীর বড় ছেলে  চট্রগ্রাম জেলার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস বলেন, আমার মা সফল জননী হিসেবে নোয়াখালী জেলা ও কোম্পানীগঞ্জ উপজেলা দুই পর্যায়েই শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে আমার মা ও আমি (প্রতিনিধি)  হিসেবে পুরস্কার গ্রহণ করি। দীর্ঘ ৮ বছর ধরে আমার মা অসুস্থ। তার শারীরিক সুস্থতার জন্য আমি সবার আশীর্বাদ ও দোয়া কামনা করি।  

কিউটিভি/অনিমা/০৯.১২.২০২২/বিকাল ৪.৫৩৬

▎সর্বশেষ

ad