ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

Anima Rakhi | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ - ০৩:৫৫:৪২ পিএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : ‘দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ^’ শ্লোগানে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশন, কুষ্টিয়া জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে মানববন্ধন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার উপ-পরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও পুলিশ সুপার খাইরুল আলম। এসময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দূর্নীতিকে না বলতে জেলার সকল সামাজিক ও সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি নিজ নিজ ব্যানারে সংহতি জানিয়ে অংশ নেয়।

অপরদিকে জেলার দৌলতপুরেও একই স্লোগানে বা প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয়। দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আবু সাইদ মো. আজমল হোসেন।

বক্তব্য রাখেন, দৌলতপুর নির্বাচন অফিসার মো. গোলাম আজম, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক ও দৌলতপুর কলেজের প্রভাষক ফারজানা ববি লিনা। আলোচনা সভার আগে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে দুর্নীতিবিরোধী র‌্যালি বের হয়। র‌্যালিচি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ বাজারে প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আয়োজন করে।

কিউটিভি/অনিমা/০৯.১২.২০২২/বিকাল ৩.৫৫

▎সর্বশেষ

ad