ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ জিতলেই মেসি হবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

Anima Rakhi | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ - ১০:০১:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ১৯৮৬ সালে ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর থেকে দীর্ঘ ৩৬ বছরে সোনালি ট্রফি ঘরে নিতে পারেনি আলবিসেলেস্তেরা। মেসির হাত ধরে ২০১৪ বিশ্বকাপে ট্রফি খুব কাছ থেকে ছিটকে যাওয়া আকাশি নীলদের চোখ এবার শিরোপায়। দল নিয়ে বেশ আশাবাদী আকাশি-নীলদের নেতা লিওনেল মেসি।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচের আগে চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট মরিসিও ম্যাকরি।

স্প্যানিশ এক পত্রিকায় সাক্ষাৎকারে তিনি বলেন, মেসির হাতে বিশ্বকাপ দেখার অপেক্ষায় পুরো দেশ। বিশ্বকাপ জিতলেই মেসি হবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট। ১৯৯৩ সালের ২৮ বছর পর ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের খরা কাটে মেসির হাত ধরেই। এবার মেসির হাতেই আর্জেন্টিনা বিশ্বজয় করবে এমন আত্মবিশ্বাস মরিসিও ম্যাকরির।

সাক্ষাৎকারে তিনি বলেন, এবার পুরো দলটা এ বিশ্বকাপ ভীষণ উপভোগ করছে। এর কৃতিত্ব কোচ স্কালোনির প্রাপ্য। আসরে পাঁচ-ছয়টি দল সেরা। তাই যে কোনো কিছু ঘটতে পারে। ফ্রান্স ও ব্রাজিল এগিয়ে থাকলেও জিততে ভাগ্য কিছুটা হলেও সহায় থাকতে হবে।

আসরের আয়োজক কাতারের মানুষও মেসির হাতেই কাপ দেখতে চান বলেও মন্তব্য করেছেন আর্জেন্টিনার সাবেক এই প্রেসিডেন্ট।

কিউটিভি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:০১

▎সর্বশেষ

ad