ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

টেস্ট পরীক্ষায় ফেল করায় কিশোরের আত্মহত্যা

Anima Rakhi | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ - ১২:৪৫:৫৬ পিএম
নোয়াখালী প্রতিনিধি : এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল করায় নোয়াখালীর চাটখিল উপজেলায় এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।নিহত রাহিম হোসেন মুন্না (১৬) উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের উত্তর বদলকোট গ্রামের বোদা হাজী বাড়ির আব্দুর রহমানের ছেলে। সে স্থানীয় সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।  বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এর আগে, গতকাল বুধবার সন্ধ্যার দিকে নিজ বসত ঘরে শয়ন কক্ষের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে মুন্নার এসএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হয়। ওই পরীক্ষায় সে ছয় বিষয়ে ফেল করে। এরপর হতাশা থেকে বুধবার সন্ধ্যায় নিজ রুমে গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।  

চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, মুন্না এসএসসির টেস্ট পরীক্ষায় ছয় বিষয়ে ফেল করে। স্থানীয়দের ভাষ্যমতে পরীক্ষায় ফেল করায় হয়তো হতাশা থেকে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চাটখিল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

 

 

কিউটিভি/অনিমা/০৮.১২.২০২২/দুপুর ১২:৪৫

▎সর্বশেষ

ad