ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

সীমান্ত বৈঠকে যোগ দিতে আখাউড়া দিয়ে ভারত গেলো বিজিবির প্রতিনিধি দল

Anima Rakhi | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ - ০৯:৪২:৩৭ পিএম

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : তিনদিনের সীমান্ত বৈঠকে যোগ দিতে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেছে বিজিবির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সকাল সাড়ে ১০টার দিকে ভারত যায় প্রতিনিধি দলটি। এ সময় দুইদেশের সীমান্তের শূণ্যরেখায় বিজিবির প্রতিনিধি দলকে স্বাগত জানায় বিএসএফ।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অনুষ্ঠিতব্য বৈঠকে বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার তানভীর গনি চৌধুরী। এ বৈঠক শেষে আগামী ৯ ডিসেম্বর প্রতিনিধি দলটি এ বন্দর দিয়ে দেশে ফিরে আসবে।
প্রতিনিধি দলের প্রধান তানভীর গনি চৌধুরী সাংবাদিকদের জানান, বিএসএফের সাথে রিজিয়ন কমান্ডার পর্যায়ের এ বৈঠকে দুইদেশের সীমান্তের কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনা ফলপ্রসু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশে ফিরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান। 

কিউটিভি/অনিমা/০৭.১২.২০২২/রাত ৯.৪১

▎সর্বশেষ

ad