ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বিএনপি নেতা ইশরাকের গাড়িতে ভাঙচুর

superadmin | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ - ০৭:৫৫:১৮ পিএম

ডেস্কনিউজঃ আগামী ১০ ডিসেম্বর বিএনপি’র গণসমাবেশ উপলক্ষে এবং সমাবেশ সফল করতে রাজধানীতে জনসংযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় বংশাল হয়ে ইসলামপুর, বাবুবাজার অতিক্রম করার পর গাড়িবহরে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।

রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এসময় কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়।

এর আগে দুপুরে রাজধানীর মতিঝিল, গোপিবাগ এবং ওয়ারী এলাকায় গণসংযোগ চালান ইশরাক। এসময় ঢাকা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বাসায় বাসায় বিএনপি নেতাকর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ এনে ওয়ারী থানায় গিয়ে নেতাকর্মীদের হয়রানি না করতে অনুরোধ জানান হয়।

ইশরাক হোসেনের জনসংযোগটি গোপীবাগ এলাকায় সংযোগ শুরু করে রাজধানীর ওয়ারী, ইত্তেফাক মোড় হয়ে বংশাল, জয়কালী মন্দির, টিপু সুলতান রোড, রথখোলাসহ পুরা ঢাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। পরে বংশাল থানায় গিয়েও নেতাকর্মীদের হয়রানির বিষয়ে অবহিত করেন। এরপর বংশাল হয়ে মিছিলযোগে ইসলামপুর বাবু বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় ইশরাক হোসেন বলেন, পুলিশি হয়রানি, হামলা মামলা বা গ্রেফতার করে সমাবেশ ঠেকানো যাবে না।

বিপুল/০৪.১২.২০২২/ সন্ধ্যা ৭.৫২

▎সর্বশেষ

ad