ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

কুষ্টিয়ায় ছাত্রলীগের ৯ নেতাকর্মী বহিষ্কার

Anima Rakhi | আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ - ০৫:৫১:৩৮ পিএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার দায়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নয় নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বহিষ্কৃতরা হলেন – কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ সজিব, ফেরদৌস মাহমুদ অন্তর, মীর আহসানুল হাসান অভি, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সিজান আহমেদ রনি, মানবসম্পদ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক অনিক আহম্মেদ, উপ কৃষি সম্পাদক আব্দুর রাফি রাতুল, সহ-সম্পাদক নাজমুস সাকিব, কুষ্টিয়া পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হাসিব কোরাইশী এবং জুয়েল আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে, শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় শেখ সজিব (সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ), ফেরদৌস মাহমুদ অন্তর (সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ), মীর আহসানুল হাসান অভি (সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ), সিজান আহমেদ রনি (কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ), অনিক আহম্মেদ (মানবসম্পদ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ), জুয়েল আহমেদ, (কর্মী, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ), আব্দুর রাফি রাতুল, (উপ কৃষি সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ), মো. নাজমুস সাকিব (সহ-সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ), হাসিব কোরাইশীকে (সাবেক আহ্বায়ক, কুষ্টিয়া পৌর ছাত্রলীগ) বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

কিউটিভি/অনিমা/০২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫০

▎সর্বশেষ

ad