ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

Ayesha Siddika | আপডেট: ২৮ নভেম্বর ২০২২ - ০৮:৩৬:১৮ পিএম

ডেস্ক নিউজ : প্রায় দুই বছরের প্রস্তুতি শেষে নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। ২৬ নভেম্বর লাগোর্ডিয়া প্লাজা হোটেলে এই উদযাপন সম্পন্ন হয়। ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত শত শত এলামনাই অংশ নেন। এছাড়া বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অতিথি হিসেবে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল আলম পারভেজ চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা কাওসার, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম এ মোহিত, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মো. মনিরুল ইসলাম।
 
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তার বক্তব্যে উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু বাংলাদেশকেই আলোকিত করেনি, প্রবাশের মাটিতেও দেশকে উজ্জ্বল করেছেন।

 

 

কিউটিভি/আয়শা/২৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৪

▎সর্বশেষ

ad