ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

এবার টুইটারে কর্মী নিয়োগ দেবেন মাস্ক

Anima Rakhi | আপডেট: ২৪ নভেম্বর ২০২২ - ০৫:৫৭:০৭ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ইলন মাস্ক টুইটারের মালিকানা হাতে নেওয়ার পর থেকেই সংস্থাটির অভ্যন্তরীণ পরিবর্তন করেই চলেছেন। গত তিন সপ্তাহে তিনি প্রায় এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাই করেছেন। তবে আর ছাঁটাই নয়, এবার নতুন কর্মী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত তার। 

খবর যুক্তরাষ্ট্রের প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম দ্য ভার্জ-এর।
 
গত  ২৮ অক্টোবর টুইটারের দায়িত্ব নেন ধনকুবের মাস্ক। চলতি মাসের ১ তারিখেও প্রতিষ্ঠানটির মোট কর্মীর সংখ্যা ছিল ৭,৫০০-এর বেশি। কিন্তু মাত্র তিন সপ্তাহ পর এ সংখ্যা কমে এসে এখন ২,৭০০। তবে তাদের সবাইকে বরখাস্ত করা হয়নি, অনেকে স্বেচ্ছায়ও চাকরি ছেড়েছেন।

সব মিলিয়ে টুইটারের দেউলিয়া হওয়ার আশঙ্কা বাড়িয়েছিলেন মাস্ক। এবার জানান দিচ্ছেন নতুন পরিকল্পনার। সংস্থাটির প্রকৌশল ও বিক্রয় বিভাগে নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন দ্য ভার্জ-এর উপ-সম্পাদক অ্যালেক্স হিথ। 

কিউটিভি/অনিমা/২৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৬

▎সর্বশেষ

ad