ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রতিদিন ২৫০ টন খাদ্যপণ্য রপ্তানি ইরানের

Ayesha Siddika | আপডেট: ২১ নভেম্বর ২০২২ - ০৩:২৯:০২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফিফা বিশ্বকাপ উপলক্ষ্যে ইরান প্রতিদিন কাতারে ২৫০ টন খাদ্যপণ্য রপ্তানি করছে। ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা টিপিও এ কথা জানিয়েছে। সংস্থার শীর্ষ কর্মকর্তা আলী রেজা পেইমান জানান, এরই মধ্যে কয়েকটি কার্গো বিমানে করে কাতারে পণ্য পাঠানো হয়েছে। দুই দেশের মধ্যে একটি চুক্তির আওতায় এসব খাদ্যপণ্য কাতারে পাঠানো হচ্ছে বলে জানান তিনি। খবর তেহরান টাইমসের।

সম্প্রতি কাতারে অনুষ্ঠিত একটি প্রদর্শনীতে টিপিও অংশ নিয়েছিল এবং সেই সময় দোহার সঙ্গে তেহরানের এ চুক্তি সই হয়। আলী রেজা পেইমান জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য উন্নয়ন ঘটানো ইরানের বর্তমান সরকারের বিশেষ অগ্রাধিকার।

কাতার ইরানের দক্ষিণ দিকে অবস্থিত এবং পারস্য উপসাগর পাড়ি দিয়েও সাগরপথে সহজে কাতারে পৌঁছানো যায়। কাতারে রপ্তানির ক্ষেত্রে ইরানের ব্যবসায়ীদের জন্য দোহা খুবই সামান্য শুল্ক আরোপ করে থাকে। ফিফা বিশ্বকাপ রোববার শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মোকাবিলা করে স্বাগতিক কাতার ২ গোলে হেরে যায়।

 

 

কিউটিভি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

▎সর্বশেষ

ad