ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ড; ভোটারদের বয়সসীমা ১৬ করার উদ্যোগ

Ayesha Siddika | আপডেট: ২১ নভেম্বর ২০২২ - ০৩:১৬:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডে ভোটারদের বয়সসীমা কমিয়ে ১৬ করার বিষয়ে দাবি উঠেছে। বিষয়টি আদালত পর্যন্ত গেছে। এ বিষয়ে করা একটি আবেদন গ্রহণ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। বর্তমানে নিউজিল্যান্ডে ১৮ বছর বয়সীরা ভোট দিতে পারেন। এমন নিয়মকে ‌‘বৈষম্যমূলক’ ও ‘মানবাধিকারের লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছেন আদালত।

এবার দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন জানিয়েছেন, ভোটের বয়সসীমা কমিয়ে ১৬ করার লক্ষ্যে সরকার খসড়া বিল তৈরি করবে। তিনি আরও বলেছেন, বয়সসীমা কমিয়ে আনার বিষয়ে তার সমর্থন রয়েছে। তবে সংসদে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সোমবার আর্ডার্ন বলেছেন, বয়সসীমা কমিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সংসদই সেরা জায়গা। সেখানে এ বিষয়ে সবাই নিজেদের মতামত দেবে। 

উল্লেখ্য, নিউজিল্যান্ডে ‘মেইক ইট সিক্সটিন’ নামে তরুণদের একটি দল বয়সসীমা কমানোর দাবি তুলেছে। তাদের বক্তব্য, জলবায়ু সঙ্কটের মতো বিষয়ে তাদের ভোটদানের অধিকার থাকা উচিত। কারণ এগুলো তাদের জীবন ও ভবিষ্যৎকে প্রভাবিত করে।

সূত্র : দ্য গার্ডিয়ান

 

 

কিউটিভি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৬

▎সর্বশেষ

ad