ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

মোমেনের পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা নিয়ে রিট খারিজ

Ayesha Siddika | আপডেট: ২১ নভেম্বর ২০২২ - ০৩:০৬:৫০ পিএম

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী পদে এ কে আব্দুল মোমেনের থাকার বৈধতা নিয়ে করা আলোচিত রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

গত সেপ্টেম্বরে এ কে আব্দুল মোমেনকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদ। এর আগে গত ৫ আগস্ট তাকে আইনি নোটিশ পাঠান তিনি। রোববার শুনানি শেষে আদালত আজ আদেশের জন্য দিন রাখেন। এর ধারাবাহিকতায় আদেশ দেওয়া হয়।

 

 

কিউটিভি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৫

▎সর্বশেষ

ad