ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

সমকামের সমর্থনে আর্মব্যান্ড : নিষিদ্ধ এমনকি গ্রেপ্তার হতে পারেন হ্যারি কেন!

Ayesha Siddika | আপডেট: ২১ নভেম্বর ২০২২ - ০২:৫৮:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের দ্বিতীয় দিনে আজ সোমবার ইরানের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। কিন্তু ম্যাচ মাঠে গড়ানোর আগেই ফিফা এবং ইংল্যান্ড দল মুখোমুখি অবস্থানে আছে।  জানা গেছে, সমকামী প্রেমের সমর্থনে একটি বিশেষ আর্মব্যান্ড পরে নামতে পারেন ইংল্যান্ডের অধিনায়ক। আর এমনটা করলে তাকে হলুদ কার্ড দেখানো থেকে শুরু করে নিষেধাজ্ঞাও দিতে পারে ফিফা! কাতারের আইন অনুযায়ী, সে দেশে সমকামী প্রেম অপরাধ।

বিশ্বকাপের আগে থেকে বেশ কয়েকটি সমকামী অধিকার রক্ষা সংস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। সেই প্রতিবাদে যোগ দিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। তালিকায় আছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড ও ওয়েলস। এই প্রতিবাদের অংশ হিসেবে তারা একটি বিশেষ আর্মব্যান্ড তৈরি করেছে। যার নাম ‘ওয়ান লাভ’।

প্রতিবাদকারী দেশগুলোর অধিনায়কেরা ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপের ম্যাচে তারা এই আর্মব্যান্ড পরে নামবেন।  সরাসরি সমকাম-বিরোধী আইনের বিরোধিতা করার জন্য নয়, সমকামী প্রেমকে সমর্থন করার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে দেশে বিশ্বকাপ হচ্ছে সেই দেশের আইন, সংস্কৃতি মেনে চলতে হবে। সেই কারণেই কাতার বিশ্বকাপ চলাকালীন বিয়ারে নিষেধাজ্ঞা জারি হলেও কোনো পদক্ষেপ নেয়নি ফিফা। 

ইতিমধ্যে ফিফা ঘোষণা দিয়েছে, নিয়ম অনুযায়ী কোনো অধিনায়ক ওই বিশেষ আর্মব্যান্ড পরতে পারবেন না। তার বদলে, ঐক্য ও সমানাধিকারের বার্তা দিতে বিশেষ আর্মব্যান্ড নিয়ে এসেছে ফিফা। প্রতি রাউন্ডে সেই আর্মব্যান্ডের ‘স্লোগান’ বদলে যাবে। কিন্তু তার বাইরে কিছু পরা যাবে না। অন্যদিকে আজ সেনেগালের বিপক্ষে ম্যাচে এই আর্মব্যান্ড পরে নামার ঘোষণা দিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইক।

 

 

কিউটিভি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

▎সর্বশেষ

ad