ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ভারতকে হারানোর কৌশল জানালেন মিরাজ

Anima Rakhi | আপডেট: ২১ নভেম্বর ২০২২ - ০২:০৭:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ৩ ওয়ানডে এবং ২ টেস্ট খেলতে আসছে ডিসেম্বরের প্রথম দিনেই বাংলাদেশে পা রাখবে ভারতীয় দল। সেই সিরিজের আগে নিজেদের প্রস্তুত করে নিতে গতকাল (২০ নভেম্বর) থেকে শুরু হয়েছে বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লিগ) ওয়ানডে সংস্করণ। 

বিসিবি নর্থ জোনের হয়ে এদিন মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতে ২৫ রানের পর বল হাতে নেন ৫ উইকেট। এরপর সাভারের বিকেএসপির মাঠে এই অলরাউন্ডার কথা বলেছেন আসন্ন ভারত সিরিজ নিয়েও। 

এ সময় অলরাউন্ডার মিরাজ বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে ২৮০-৩০০ করতে হবে তবেই তো বোলাররা ডিফেন্ড করতে পারবে। এটা অভ্যাসের ব্যাপার। আমরা কিন্তু ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছি, মাশাল্লাহ। বড় ইভেন্টে ২৫০ আসলে নিরাপদ না। ২৭০-৮০ বা ৩০০ করতে হবে। এ জন্য অবশ্যই ব্যাটারদের অনেক চ্যালেঞ্জ নিতে হবে। ওপেনিং থেকে পাঁচ নম্বর পর্যন্ত দায়িত্ব নিয়ে খেলতে হবে। তাহলেই ২৮০-৩০০ করা সম্ভব।’

রোহিত শর্মার দলের বিপক্ষে মিরাজ তার ব্যক্তিগত ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘আমি যখন খেলি আমি চ্যালেঞ্জ নিয়ে খেলতেই পছন্দ করি। যেহেতু সামনে ভারতের সাথে আন্তর্জাতিক ম্যাচ আছে মানসিকভাবে অনেক শক্ত হতে হবে। যে ঘাটতিগুলো আছে সেগুলো কাটানোর চেষ্টা করতে হবে। ম্যাচ শেষ হল, এরপর অনুশীলন করবো, কোচের সাথে কথা বলবো কোথায় কাজ করতে হবে। তাহলে ছোট ছোট জায়গাগুলোতে উন্নতি করতে পারবো।’

কিউটিভি/অনিমা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৭

▎সর্বশেষ

ad