ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সমালোচনা করায় টুইটার কর্মীকে বাদ দিলেন ইলন মাস্ক

Anima Rakhi | আপডেট: ১৬ নভেম্বর ২০২২ - ০২:২২:০৪ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : টুইটারের ধীরগতির জন্য দুঃখ প্রকাশ করে টুইট করেছিলেন নতুন মালিক ইলন মাস্ক। সেই টুইটের জবাব দিতে গিয়ে চাকরি গেছে এক টুইটার কর্মীর। কারণ তিনি ইলন মাস্কের সাথে একমত পোষণ করেননি।

ক্ষমা চেয়ে করা সেই টুইটে ইলন মাস্ক লিখেছিলেন, ‌‘বহু দেশে টুইটার সুপার স্লো। আমি সে জন্য ক্ষমা চাই’। ইলন মাস্কের মন্তব্যের জবাবে টুইটার ডেভেলপার এরিক ফ্রনহফার টুইট করে বলেন, ‌‘ছয় বছর ধরে টুইটারে অ্যান্ড্রয়েডের জন্য কাজ করছি। আমি বলতে পারি মাস্কের এমন মূল্যায়ন ভুল’।

ইলন মাস্ক পাল্টা টুইট করে জানতে চান, ‘তাহলে আমাকে সঠিক তথ্য জানাও। সঠিক মূল্যায়ন কী হবে?’ মাস্ক আরও লিখেছেন, ‘অ্যান্ড্রয়েডে টুইটার সুপার স্লো। এ সমস্যাগুলো ঠিক করতে ডেভেলপাররা কী কী করেছে?’ এর জবাবে বেশ কয়েকটি টুইট করেন এরিক ফ্রনহফার। তাতে গৃহীত পদক্ষেপ ও নিজের সুপারিশ তুলে ধরেন তিনি।এক ব্যক্তি ইলন মাস্কের পক্ষ নিয়ে লেখেন, মাস্কের মূল্যায়ন যে সঠিক নয়, সে বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে জানানো উচিত ছিল। এর জবাবে ফ্রনহফার লিখেছেন, ‘মাস্কের উচিত ছিল বিষয়টি ব্যক্তিগতভাবে জানতে চাওয়া। তিনি ই-মেইলের মাধ্যমেও বিষয়টি জানতে চাইতে পারতেন’।

ফ্রনহফারের জবাবটি ইলন মাস্ককে ট্যাগ করে এক ব্যবহারকারী লেখেন, ‘এ ধরনের আচরণের কোনো ব্যক্তিকে আপনার টিমে রাখবেন কি না?’ এর জবাবে ইলন মাস্কে লেখেন, ‘ফ্রনহফারের চাকরি আর নেই’।

কিউটিভি/অনিমা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২১

▎সর্বশেষ

ad