ব্রেকিং নিউজ
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ বাড়ল বাস ভাড়া

কেন দুঃখ প্রকাশ করলেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক

Anima Rakhi | আপডেট: ১৪ নভেম্বর ২০২২ - ০৪:৫৪:২৮ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রতিদিনই টুইটার বিষয়ক খবরের শিরোনাম হচ্ছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। এবার তিনি টুইটারের গতির জন্য ক্ষমা চেয়েছেন। ইলন মাস্ক জানিয়েছেন, ‌‘বহু দেশে টুইটার সুপার স্লো। আমি সে জন্য ক্ষমা চাই’। বিষয়টি সমাধানে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।

নানা টালবাহানার পর সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিয়েছেন ইলন মাস্ক। এরপর টুইটারের সংস্কারে বহুমুখী পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে কিছু পদক্ষেপ সমালোচনার মুখেও পড়েছে। তবে ইলন মাস্কের দাবি, টুইটার সঠিক পথেই এগিয়ে চলছে।

টুইটার ৮ ডলারের বিনিময়ে ব্লু টিক সেবা চালু করে বিপাকে পড়ে তা বন্ধ করে দেন ইলন মাস্ক। কারণ তাতে বহু ভুয়া অ্যাকাউন্ট থেকে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এ জন্য নতুন ফিচার আনার ঘোষণাও দিয়েছেন স্পেসএক্স ও টেসলার নির্বাহী। 

কিউটিভি/অনিমা/১৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৩

▎সর্বশেষ

ad