জাপোরিঝিয়াতে ইউক্রেনের ১ হাজারের ভাড়াটে যোদ্ধা নিহত

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২২ - ১১:৩৭:২৩ এএম

আন্তর্জাতিক ডেসক : রাশিয়ার বিমান ও আর্টিলারি স্ট্রাইক ইতোমধ্যে জাপোরিঝিয়া শহরে অবস্থিত এক হাজারের বেশি বিদেশি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন, ‘উই আর টুগেদার উইথ রাশিয়া’ রাশিয়া আন্দোলনের চেয়ারম্যান ভ্লাদিমির রোগভ। 

তিনি আরও উল্লেখ করেন, ৩৪ দেশের ভাড়াটে যোদ্ধা ইউক্রেনের পক্ষে লড়াই করছে। তাদের মধ্যে পোলিশ, জর্জিয়ান, চেচেন, ফরাসি— এমনকি আরবরাও রয়েছে। 

‘আরবদের মধ্যে রয়েছে জাভাত আল-নুসরা (রাশিয়ায় নিষিদ্ধ) এবং দায়েশ (ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর আরবি নাম, এটিও রাশিয়াও নিষিদ্ধ),’ তিনি ব্যাখ্যা করেছেন।

এর আগে রোগভ বলেছিলেন— সাত হাজারেরও বেশি ভাড়াটে সেনা কিয়েভনিয়ন্ত্রিত জাপোরিঝিয়া অঞ্চলে অবস্থান করছে, যাদের মধ্যে প্রধানত পোলিশ ও জর্জিয়ানদের পাশাপাশি চেচেন সেনা রয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৫

▎সর্বশেষ

ad