ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

কুয়াকাটায় ২৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

Anima Rakhi | আপডেট: ১০ নভেম্বর ২০২২ - ০৪:৫৩:৩৮ পিএম

ডেস্ক নিউজ : কুয়াকাটা সৈকত সুরক্ষা বাঁধের সংস্কার কাজ এগিয়ে নিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। একাধিকবার নোটিশ প্রদানের পরও স্বেচ্ছায় সরিয়ে না নেওয়ায় বৃহস্পতিবার দুপুরে ২৯৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

এর আগে এসব দখলদারদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের টাকা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের সহায়তায় পানি উন্নয়ন বোর্ড এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

কুয়াকাটা চৌরাস্তার জিরো পয়েন্ট থেকে দু’দিকে এক কিলোমিটার এলাকার বেড়িবাঁধে এসব অবৈধ স্থাপনা ছিল। পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরাজুম মনিরা ও নঈম উদ্দিন উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ও মহিপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেরাজ জানান, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ১ কিলোমিটার এলাকায় এসব অবৈধ দখলদারদের সরে যেতে ক্ষতিপূরণ দিয়ে সময় বেঁধে দেয়া হয়েছে।

তারপরও তারা আইন না মানায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

কিউটিভি/অনিমা/১০.১১.২০২২/বিকাল ৪.৫৩
▎সর্বশেষ

ad